নিউজ ডেস্ক:
লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী সড়কের ভুল্লারহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের পাগলাপীরের মুকুল মিয়া ও রংপুর সিও বাজারের আনোয়ারুল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুকুল ও আনোয়ার মোটরসাইকেল নিয়ে হাতীবান্ধা যাচ্ছিলেন। ভুল্লারহাট বটতলায় লালমনিরহাটগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মুকুল মিয়া নিহত হন। গুরুতর আহত আনোয়ার হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানেই তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, চালকসহ বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।