
অনলাইন ডেস্ক:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর জখম করার অভিযোগে গ্রেফতার দুই যুবলীগ নেতাতে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ।
বহিষ্কৃতরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলাম। শুক্রবার দুপুরে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। কোন সন্ত্রাসী, চাঁদাবাজদের যুবলীগে ঠাঁই নেই। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ঘোড়াঘাট ইউএনওর উপর হামলার ঘটনায় আটক যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও আসাদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। ইত্তেফাক
এম২৪নিউজ/আখতার