স্টাফ রিপোর্টার:
রংপুরের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এ্যাডভোকেট শামসুজ্জামানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়।
আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে এই স্মরণ সভার আয়োজন করে মোখতার এন্টারপ্রাইজ। স্মরণ সভায় সভাপতিত্ব করেন মোখতার এন্টারপ্রাইজের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন।
এ্যাডভোকেট শামসুজ্জামানের স্মৃতি স্মরণ করে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোখতারুর রহমান।
তিনি বলেন, রংপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট শামছুজ্জামান।তিনি একজন প্রগতিশীল রাজনীতিবীদ ও কমিউনিষ্ট নেতা ছিলেন। সমাজতন্ত্রের মানুষ হয়েও তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান ও শিক্ষানুরাগী।
মোখতার এন্টারপ্রাইজের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ম্যানেজার আরিফুজ্জামান ফুয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চিফ একাউন্টেন্ট রাঙ্গা মিয়া, অফিস ম্যানেজার এনামুল হক, সহকারী ম্যানেজার মনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
শেষে এ্যাডভোকেট শামসুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো: রোস্তম আলী।
এম২৪নিউজ/আখতার