নিউজ ডেস্ক:
বদরগঞ্জে হেরোইন, ইয়াবা এবং চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর। রবিবার সকাল হতে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
উপজেলার লোহানীপাড়া ইউপির আমলির ডাংগা এলাকা হতে প্রধান সিং ও মালতি রানিকে চোলাই মদসহ আটক করা হয়।
অপরদিকে, ইয়াবা ও হেরোইনসহ পৌরশহরের স্টেশনপাড়া মহল্লার মামুনুর রশিদ সুমনকে এবং পৌরশহরের বালুয়াভাটা লিচু বাগান মহল্লার শান্ত সরকারকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জোনের পরিদর্শক নজরুল ইসলাম জানান, চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।