রংপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ একেএম জালাল আকবর।

আলোচনা শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোতীয় বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।