
নিউজ ডেস্ক:
রংপুর জিলা স্কুল ফ্রাঞ্চাইজ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রতিদ্বন্দিতা করে জিলা স্কুলের ১৯৯৬ ব্যাচের দল বটতলার সৈনিক বনাম ১৯৯৯ ব্যাচের দল দুরন্ত’৯৯।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বটতলার সৈনিক। দূর্দান্ত ব্যাটিং এ ১০ ওভারে ৭২ রান করে তারা। জবাবে ব্যাটিং এ নেমে দুরন্ত’৯৯ দল ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয়। ২ রানে জয়ী হয় বটতলার সৈনিক । ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বটতলার সৈনিক দলের তওসীফ।
এর আগে সকালে দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে প্রফুল্ল চাকী একাদশ কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দুরন্ত ৯৯। ম্যান অব দ্যা ম্যাচ হয় খালিদ। ২য় সেমিফাইনালে দুই সহস্রের ডালপালা কে হারিয়ে ফাইনালে ওঠে বটতলার সৈনিক। ম্যান অব দ্যা ম্যাচ হয় সামি।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, অ্যাড. আনোয়ারুল ইসলাম, বিসিবি পরিচালক ও সাধারণ সম্পাদক, জেলা ও বিভাগীয় ক্রিড়া সংস্থা, মাহমুদুর রহমান টিটু, প্যনেল মেয়র, রংপুর সিটি কর্পোরেশন, শফিয়ার রহমান, সিনিয়র শিক্ষক, রংপুর জিলা স্কুল, আব্দুর রাজ্জাক- সহকারি শিক্ষক, রংপুর জিলা স্কুল, জিয়াউর রহমান লরিন, সাবেক ক্রিকেটার ও সদস্য জেলা ক্রীড়া সংস্থা, জনাব ইকবাল আহমেদ, সাবেক ক্রিকেটার ও কোচ, জনাব রাজন- বিভাগীয় ক্রিকেট কোচ, রংপুর ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- ফ্রাঞ্চাইজি দলগুলোর মালিক প্রতিনিধি, শহীদ মুক্তার এলাহী একাদশ এর আসিফ ওয়াহেদ কেনান, থান্ডার দলের সাদেক হোসেন তাতা, প্রফুল্ল চাকী একাদশের মাহমুদুন্নবী ডলার, বটতলার সৈনিক দলের ইফতেখারুল আমিন সাতিল,আশিষ ভট্টাচার্যও রুমন, দুরন্ত ৯৯ দলের ডা. আপেল মাহমুদ ,সজলও মাসুদুল হক, দুই সহস্রের ডালপালা দলের জাকারিয়া,জাকি, মিনার, মাসুদ ও মাসুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর জিলা স্কুলের ২০০০ ব্যাচের সাবেক শিক্ষার্থী হামিম আব্দুল্লাহ।
টুর্নামেন্ট আয়োজক ব্যাচগুলো হলো ২০১২,২০১৪ এবং ২০১৫। এবং সহযোগিতায় ছিলো ২০১৮, ২০১৯ ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা।
টুর্নামেন্ট এ সবচেয়ে বেশি রান করে সেরা ব্যাটসম্যান হয় দুই সহস্রের ডালপালা দলের ইমরান। এবং সবচেয়ে বেশি উইকেট নিয়ে সেরা বোলার হন দুরন্ত’৯৯ দলের। ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বটতলার সৈনিক দলের রাফসান আসিফ।
উল্লেখ্য, টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হয় ২৯ ও ৩০ জানুয়ারি।
সূত্র: আর এন এস