আজ দেশে করোনায় ঝড়লো আরো ২৬১ প্রাণ

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।  

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৮ জনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময় নতুন করে শনাক্ত হন ১২ হাজার ৬০৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply