
অনলাইন ডেস্ক:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৪৯৬ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৩৩ হাজার জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮০টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি এই ভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় পাঁচ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। তবে প্রায় ৮১ লাখ ৬৯ হাজারের বেশি রোগী এরইমধ্যে সুস্থ হয়েছেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।