
অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৫ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৪২ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ৯১৪ জন ও মৃত্যু হয় ৬১ জনের।
এম২৪নিউজ/আখতার