সাতক্ষীরার কলারোয়ায় মুজিব বর্ষের ক্ষণগণনা’র উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা):

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হয়ে। ‘মুজিব বর্ষ’র আনুষ্ঠানিক উৎসবে যোগ দেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানান শ্রেণিপেশার মানুষ।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত স্থানীয় ও জাতীয় নানান কর্মসূচি একযোগে পালিত হয়। দুপুরের আগে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং, দুপুরের পর থেকে পরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য ‘মুজিব র‌্যালি’, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজয় ফুলের উপর বিশেষ প্রদর্শনী, প্রধানমন্ত্রীর দেশব্যাপি মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচিতে উদযাপন করা হয়। সামগ্রিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজীব হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

কলারোয়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ¦ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার খায়বার হোসেন, আব্দুল ওদুদ ঢালী, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, দপ্তার সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ,আওয়ামীলীগনেতা এ্যাড. শেখ কামাল রেজা, বাবু সু-প্রসাদ, সরদার আনছার আলী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা রহিমা খাতুন কাজল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, ইউপি সদস্য নজরুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্রভাষক মন্ময় মনির।

র‌্যালী ও আলোচনা সভা

বর্ণাঢ্য আয়োজনে কলারোয়ার যুগিখালীতে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আ.লীগের আয়োজনে শুক্রবার সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত স্থানীয় ও জাতীয় নানান কর্মসূচি একযোগে পালিত হয়।

দুপুরের আগে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন, দুপুরের পরে বর্ণাঢ্য ‘মুজিব র‌্যালি’, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, বিজয় ফুলের উপর বিশেষ প্রদর্শনী, মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপি মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার সহ অন্যান্য কর্মসূচিতে উদযাপন করা হয়।

সামগ্রিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান। ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযুদ্ধা শামসুর রহমান, আ.লীগনেতা ডাঃ আব্দুল ওহাব, আরশাদ আলী ঢালী, ইউপি সদস্য আঃ রশিদ, শাহাজাহান আলী, মফিজুল গাজী, স্বপন কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন