চিত্রনায়ক সালমান শাহ্ আত্মহত্যা করেছেন : পিবিআই

নিউজ ডেস্ক:

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে চিত্রনায়ক সালমান শাহ পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করার তথ্য উঠে এসেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এর প্রধান বনজ কুমার মজুমদার।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

সূত্র: ইত্তেফাক অনলাইন।