
নিউজ ডেস্ক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের (ইউনিট-২) ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীদের (ইউনিট-২) জন্য মোট ৮৫০টি আসন বরাদ্দ রয়েছে। মানবিক বিভাগে ৮৫০টি আসনের বিপরীতে ২০,৯৫৮ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করেছিল ২৭ জন পরীক্ষার্থী।
আরো পড়ুন : বুয়েটছাত্র আবরার হত্যায় জড়িত মিঠাপুকুরের জিওন
এবার প্রথমবারের মত অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। আসন শূন্য সাপেক্ষ্যে মেরিট অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার দফতর।
ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (jnu.ac.bd) এবং (admissionjnu.info) পাওয়া যাচ্ছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।