বুয়েটছাত্র আবরার হত্যায় জড়িত মিঠাপুকুরের জিওন

নিউজ ডেস্ক:

দেশজুড়ে ব্যাপক আলোচিত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় মেফতাহুল ইসলাম জিওন। ছাত্রলীগের বুয়েট শাখার ক্রীড়া সম্পাদক জিওন রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের ব্যাবসায়ী শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে জিওনের বড় ভাই সোহাগ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের চিকিৎসক। তার ছোট বোন নবম শ্রেণির শিক্ষার্থী। জিওনের পরিবার খুব সাদামাটা জীবন-যাপন করে। তার বাবা কোন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। জিওনের বিরুদ্ধে এলাকায় কোন কিংবা মামলা নেই।

আরও পড়ুন: কুষ্টিয়ায় চিরনিদ্রায় শায়িত আবরার ফাহাদ

বুয়েটে অধ্যয়নরত অবস্থায় সে কিভাবে এতাটা বেপরোয়া হয়ে উঠলো তা নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকায় জিওনকে ধিক্কার জানিয়ে তার কঠিন শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

উল্লেখ্য, গত রবিবার রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের পিটুনিতে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।

সূত্র: ইত্তেফাক অনলাইন।

২ thoughts on “বুয়েটছাত্র আবরার হত্যায় জড়িত মিঠাপুকুরের জিওন

Leave a Reply