দিনে তীব্রতাপপ্রবাহে চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা

নিউজ ডেস্কঃ
তীব্র দাবদাহে দিনে হিটস্ট্রোকের ভয়ে শরীয়তপুরের ধানচাষিরা চাঁদের আলোয় ধান কাটছেন। চলতি মৌসুমে জেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬২৭ টন। তবে একটানা চলা প্রচণ্ড দাবদাহে ধানের উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটবে বলে ধারণা করছে কৃষিবিভাগ।

আঙ্গারিয়া এলাকার ধানচাষি আজিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি রাতে কৃষাণ নিয়ে ৪০ শতাংশ জমির ধান কাটার কাজ শুরু করেছি। মূলত দিনে হিটস্ট্রোকের ভয়ে অনেকেই ধান কেটে দিতে রাজি হননি। পরে রাতে ধান কাটা শুরু করি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোহাম্মদ রিয়াজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, প্রচণ্ড দাবদাহে আমাদের কৃষকদের দিনে ধান কাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কারণ, অতিরিক্ত গরমে কাজ করলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের জেলার বিভিন্ন জায়গায় রাতে ধান কাটা হচ্ছে। এতে হিটস্ট্রোক এড়ানো সম্ভব হচ্ছে।

এমনিউজ/এস/এপ্রিল

Leave a Reply