মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে রাজেন্দ্র নাথ মহন্ত (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ এই রায় দেন।

মাদক ব্যবসায়ী রাজেন্দ্র নাথ মহন্ত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী হরিপুর সাহাপাড়া গ্রামের মৃত. অন্নদা মহন্তের ছেলে।

এলাকাবাসী ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রাজেন্দ্র নাথ দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছেন। গ্রামবাসী বারবার নিষেধ করা স্বত্বেও তিনি তাতে কর্ণপাত করছিলেন না। গতকাল শুক্রবার সকালে মাদকসেবীদের কাছে গাঁজা বিক্রি করছিলেন। এ সময় গ্রামের লোকজন বাধা দিতে গেলে গ্রামবাসি সুবল চন্দ্র, অর্জুন চন্দ্র, দীলিপ বর্মণকে গালাগালি ও হুমকি-ধামকি দেন এবং চড় থাপ্পড় মারেন মাদক ব্যবসায়ী রাজেন্দ্র। এরপর গ্রামের লোকজন তাকে গ্রেফতারের দাবিতে স্থানীয় সড়কে বিক্ষোভ মিছিল করেন।

অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে রাজেন্দ্রকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply