বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মিঠাপুকুর উপজেলা শাখার মাসিক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৬ এপ্রিল) মিঠাপুকুর ক্যাথলিক চার্চের গীর্জা ঘরে মাসিক সমন্বয় সভা প্রারম্ভিক প্রার্থনার মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি বাবলু টপ্য’র সভাপতিত্বে ও সহ-সভাপতি রনজিত কেরকেটা’র সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক উৎপল মিনজি, মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশ্রাম টপ্য, কোষাধ্যক্ষ শেফালী মার্ডি, সংগঠনের প্রচার সম্পাদক মন্টু টুডু, গিরাই ক্যাথলিক চার্চের সভাপতি মাইকেল কুজুর, চিথলী পশ্চিম পাড়া ক্যাথলিক চার্চের সাধারণ সম্পাদক সুশীল টুডু, দুলহাপুর ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি পুতুল মাহালী ও পায়রাবতী কৃষ্ণপুর ক্যাথলিক চার্চের সভাপতি ইলিয়াস লাকড়া প্রমুখ।

মাসিক সমন্বয় সভার আলোচ্য বিষয়গুলো হলো- প্রারম্ভিক প্রার্থনা, সভাপতির স্বাগত বক্তব্য, উপজেলায় অবস্থিত মন্ডলীর বিদ্যমান সমস্যা এবং চার্চ ভিত্তিক সমস্যা, উপজেলা শাখা কমিটির উপস্থিতি হার, ২০২৩ সালের প্রাক-বডদিনের মুল্যায়ন বিষয়ে আলোচনা, ২০২৩ সালের ২৫ শে ডিসেম্বর বডদিনের সরকারী অনুদানের বিষয়ের উপর আলোচনা, ২০২৩-২০২৪ এর জাতীয় দিবস সমূহ পালন বিষয়ে,বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলন, আয়-ব্যয় হিসাব ও বিবিধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply