
অনলাইন ডেস্ক:
দেশে আগের দিনের তুলনায় করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৭৬ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন ৩৮ জনের মৃত্যু নিয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৩৯ জনে। আর দেশে এ ভাইরাস শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১০ হাজার ৩১৪ জনে।
গতকাল রোববার বুলেটিনের আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৪৩ জনের মৃত্যু হয়। করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল এক হাজার ৪৪৭ জন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার