
নিউজ ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৯ জন।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
সোমবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস ভবনের সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে জরুরি সভা শেষে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জন। নতুন করে আরো ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।