দেশে করোনায় একদিনেই ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৭০৯

অনলাইন ডেস্ক:

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫৮১ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭০৯ জন। 

শনিবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এদিকে দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি এই ভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এখন পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ লাখ ৯৯ হাজার ছাড়িয়েছে। তবে ৮৫ লাখের কাছাকাছি রোগী এরইমধ্যে সুস্থ হয়েছেন।

সুত্র: ডেইলী বাংলাদেশ।