দেশে করোনায় একদিনে অর্ধশত মৃত্যু, আক্রান্ত ৩৩১৯

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১৯ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন ৫০ জনের মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২২২ জনে। আর মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

এর আগে, সোমবার তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৫৪ জনের মৃত্যু হয়। তখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৩ হাজার ১৭২ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিন হাজার ৫০ জন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply