দেশে করোনায় একদিনে আরো ২০ জনের মৃত্যু, আক্রান্ত ২২৭২

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৪৪ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৭ জনের।

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ২৭২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ২ হাজার ২৯২ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একদিনে নতুন করে ২ হাজার ২২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন। ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার