দেশে করোনায় একদিনে মৃত্যু ৩৬, শনাক্ত ১৪৫৭

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২৮৪ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো এক হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল বুধবার প্রাণঘাতী এ ভাইরাসে দেশে ৩৭ জনের মৃত্যু হয়।  এছাড়া এক হাজার ৬০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত সংখ্যা কমেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply