দেশে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৫, আক্রান্ত ৪০৪

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। যা ৯ মাস পর একদিনে সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৫৩ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৯ জনের।

এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪০৪ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ৪১৮ জন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply