
নিউজ ডেস্ক:
রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৪ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ১ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরও কয়েকটি প্রতিঘাত টের পাওয়া যায়। এ সময় আতঙ্কে সারাদেশেই ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে মানুষ। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করে।
এম২৪নিউজ/আখতার