স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক ডা. এনায়েত হোসেন

অনলাইন ডেস্ক:

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ডা. এনায়েত হোসেন। এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার তার নিয়োগের বিষয়টি জানা গেছে।

এর আগে করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্য অধিদফতরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পদত্যাগ করেন সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে ছিলেন ডা. আজাদ।

সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পরও তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে ওই পদে রেখেছিল সরকার। চাকরির মেয়াদ শেষে ২০১৯ সালের ২৭ মার্চ তাকে দুই বছরের চুক্তিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

সূত্র: যমুনা।