৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ

অনলাইন ডেস্ক:

করোনা পরিস্থিতি মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তাররোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।

শুক্রবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

তবে জরুরি পরিষেবা, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সবপ্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত  থাকবে।

এ সময়ে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও নির্দেশ দেয়া হয়।

সূত্র: ডেইলী বাংলাদেশ।