ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৪৫

নিউজ ডেস্ক:

ইরাকে অবস্থিত ইরানের দূতাবাস ভবনে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেঁড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় আড়াই শতাধিক।

বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজাফ শহরে অবস্থিত ইরানি দুতাবাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইরানের প্রতি ক্ষোভ থেকেই দূতাবাস ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানায় নাজাফেৃর এক বিক্ষোভকারী ইয়াসের মাহমুদ। খবর- দ্যা গার্ডিয়ান’র

বৃহস্পতিবার দেশটির মোট তিনটি শহরে নিরাপত্তা বাহিনীর বন্দুক হামলার শিকার হয়েছে বিক্ষোভকারীরা। সেই হামলাতেই নিহত হয়েছেন ৪৫ জন। 

বৃহস্পতিবার নাসারিয়ার দক্ষিণাঞ্চল শহরের দু’টি ব্রীজ অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। সেসময় তাদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীরা। ফলে সেখানে ২৯ জন নিহত হয়। নাজাফ শহরে নিহত হয়েছেন ১২ জন। এছাড়া বাগদাদে ৪ জন নিহত হয়েছেন। 

সূত্র: ডেইলী বাংলাদেশ।