বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক:

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল দেশের সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া, বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমানের আত্মার মাগফেরাত কামনায় দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ৮৪ বছর বয়সে বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার