মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদৌ গন কুলিবালি মারা গেছেন। বুধবার ৬১ বছর বয়সে মারা যান তিনি। আইভরি কোস্ট সরকারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

কুলিবালির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইভরি কোস্টের রাষ্ট্রপতি ইউয়েত্তারা। এক টুইট বার্তায় ইউয়েত্তারা বলেন, কুলিবালির মতো একজন রাষ্ট্রনায়কের স্বদেশের প্রতি আনুগত্য, নিষ্ঠা ও ভালবাসাকে আমি সালাম জানাই।

এদিকে কুলিবালির মতো জনপ্রিয় প্রার্থীর মৃত্যুর ঘটনায় আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।