
নিউজ ডেস্ক:
সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।
সূত্র: ডেইলী বাংলাদেশ।