৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক:

জেরুজালেমের পশ্চিম তীর থেকে ৮ জন ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে একটি অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়। ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদসংস্থা আনাদলু এজেন্সী।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের গাজা উপত্যকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন সন্দেহে ওই আটজনকে বন্দী করা হয়েছে। কিন্তু কি ধরনের কর্মকাণ্ড বা কোন গ্রুপের সঙ্গে তারা জড়িত ছিলেন সে সম্পর্কে কিছু জানাতে পারেনি ইসরায়েলি বাহিনী।

‘ওয়ান্টেড’ ফিলিস্তিনিদের গ্রেফতার করার নামে পশ্চিম তীরের গাজা উপত্যকায় প্রায়ই অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এসব অভিযানে অধিকাংশ ক্ষেত্রেই নিরপরাধ নাগরিকরা নিপীড়নের শিকার হয় বলে অভিযোগ আছে।

আরও পড়ুনঃ ছাত্র নয়, সাংগঠনিক নষ্ট রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থীদের

ফিলিস্তিনি রাজনীতিকদের দাবি, অন্তত ৫ হাজার ৭ শ ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলের বন্দীশিবিরগুলোতে বন্দী আছেন। তাদের মধ্যে অনেক নারী-শিশুও আছেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।

One thought on “৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

Leave a Reply