সত্যিকারের প্রেমের দেখা পাননি মাহি!

নিউজ ডেস্ক:

চলচ্চিত্রে অভিনয়ে নাম লেখানোর পর থেকে বিভিন্ন সময়ে মাহিয়া মাহির প্রেমের গুঞ্জন শোনা গেছে। শুরুতেই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পরে। যদিও বরাবরই মাহি বিষয়টি অস্বীকার করেছেন। তবে আবদুল আজিজ তার ফেসবুক স্ট্যাটাসে মাহির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন।

এরপর মাহি হঠাৎ করে ২০১৬ সালে বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে। গত বছর মাহি-অপুর মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও দুজনই নিজেদের সুখী দম্পতি দাবি করেন। বিয়ের পর দুজনকে ফেসবুকে নিয়মিত দেখা গেলেও বছরখানেক ধরে তাদের যুগল ছবি দেখা যাচ্ছে না।

এমনকি সদ্য থার্টিফার্স্ট নাইটেও স্বামী অপু নয়, অন্তর্জালে বন্ধুদের নিয়ে ছবি প্রকাশ করেছেন মাহি। মাঝে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন রয়েছে। যদিও এর আগে জায়েদ খান বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। আর প্রতিটি প্রেমের গুঞ্জনকেই গুজব বলে দাবি করেছেন মাহি। এবার জানা গেল আজও নাকি ‘সত্যিকারের’ প্রেমের দেখা পাননি এ নায়িকা!

২০২০ সালের নতুন ভোর দেখার জন্য যখন সবাই জানালা খুলেছেন, তখনই অন্তর্জাল অন মাহিয়া মাহির। ভোর ৫টার দিকে ফেসবুকে স্ট্যাটাসে ছড়ান হাহাকার। অনুরাগীদের জানান, আজো প্রকৃত প্রেমের দেখা পাননি।