আবর্জনামুক্ত মিঠাপুকুর গড়ে তুলতে জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার:

আবর্জনামুক্ত মিঠাপুকুর গড়ে তুলতে কার্বন এসেট ডেভেলপারস্ এর সঙ্গে চেয়ারম্যান সমিতির জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে নোভেশন ইন্ট্রিগেশন ট্রান্সফর্মেশন স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানের সিইও সাইফুল আলম পাইকার পরিচ্ছন্ন মিঠাপুকুর গড়তে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেন।

প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিঠাপুকুর চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন পটু, ভাংনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

এ সময় মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকগণের সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply