মিঠাপুকুরে যাত্রীবাহী বাস উল্টে হেলপারের পা বিচ্ছিন্ন, আহত ৩

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ভ্যানকে বাঁচাতে গিয়ে পারফেক্ট পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৬৫৬৭) নামে একটি বাস উল্টে হেলপারের পা বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার গড়ের মাথা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবরপেয়ে মিঠাপুকুর থানা পুলিশ, বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলীত বাসটি উদ্ধার করলে যানচলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী, যাত্রী ও স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলীত বাসটি ঢাকা থেকে নিলফামারীর জলঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা নামক স্থানে পৌঁছিলে হঠাৎ একটি ভ্যান বাসটির সামনে চলে আসে। এসময় ড্রাইভার ভ্যানের যাত্রীদের বাঁচানোর চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-রংপুর হাইওয়ে মহাসড়কের নির্মাণাধীন ফোরলেন রাস্তার রোড ডিভাইডারের উপরে উল্টে পড়ে যায়। বাসটি উল্টে গেলে বাসের ভিতরে থাকা হেলপারের একটি পা বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে কেটে যাওয়া বিচ্ছিন্ন পায়ের অংশটি বাসের হেলপারের।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। বাসটি রাস্তা থেকে তুলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply