
নিউজ ডেস্ক:
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা – ২০২৪ এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেছে মিঠাপুকুর পরমজিৎ মহন্ত প্রাজ্ঞ। গত সোমবার ঢাকার পিটিআইতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের আট বিভাগের প্রতিযোগিরা অংশ গ্রহণ করে।
পরমজিৎ মহন্ত প্রাজ্ঞ রংপুর বিভাগের প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান লাভ করে। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার নানকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
উল্লেখ্য প্রাজ্ঞ’র পিতা মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সনজিৎ কুমার মহন্ত এবং তার মাতা নানকর সপ্রাবির সহকারী শিক্ষিকা প্রদীপ্তা পূরবী। এদিকে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করায় রংপুর জেলা শিক্ষা অফিস, মিঠাপুকুর উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। সে সকলের দোয়া প্রার্থী।
এম২৪নিউজ/আখতার