
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে আসছেন কৃষি মন্ত্রী আব্দুস শহীদ। আগামী ২১ জুন উপজেলার পদাগঞ্জ স্কুল মাঠে জি আই পণ্য হাঁড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন করবেন তিনি।
এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বুধবার (১২ জুন) বিকালে উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন সরকার এমপি, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, ইউএনও বিকাশ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বাবু শামীমা আখতার জেসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এম২৪নিউজ/আখতার