
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১২ জুন) উপজেলার বেগম রোকেয়া অডিটরিয়ামে গ্রীস্মকালীন মৌসুমে পেয়াজ ও আমন ধান ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন প্রমুখ।
কৃষি প্রণোদনার আওতায় উপজেলা ১৭টি ইউনিয়নের ৫ শত কৃষকের মাঝে ১ কেজি করে পেয়াজের বীজ, ডিএফপি ২০ কেজি, এমপি ২০ কেজি ও ২ হাজার ৯ শত ৫০ জন কৃষকের মাঝে আমন ধান বীজ ৫ কেজি, ডিএফপি ১০ কেজি ও এমপি ১০ কেজি করে মোট ৩ হাজার ৪শত ৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার