
নিউজ ডেস্ক:
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে মিঠাপুকুরে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
মিঠাপুকুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।
র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এম২৪নিউজ/আখতার