দৈনিক করতোয়ার বর্ষপুর্তি উপলক্ষ্যে মিঠাপুকুরে কেক কাটা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

দৈনিক করতোয়ার ৪৬তম বর্ষপুর্তি ও ৪৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মিঠাপুকুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি।

এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাব’র সভাপতি শেখ সাদী সরকার। সঞ্চালনা করেন দৈনিক করতোয়ার মিঠাপুকুর প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান মঞ্জু, হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমান, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল কবির টুটুল, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। মিঠাপুকুর প্রেসক্লাবের সকল সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply