মিঠাপুকুরে আইনি সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

দি এশিয়া ফাউন্ডেশন টেকনিক্যাল লিড ও অর্থায়নে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তি আইনি সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ক উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রংপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট দিলরুবা রহমান এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জমি সংক্রান্ত সমস্যায় আদিবাসীদের মধ্যে বিশ্রাম টপ্য, বাবলু টপ্য, বাবুরাম কেরকেটা, রুমা কুজুর, মিলন তিগ্যা, কাশিপুর গ্রামের নুরুল আলম আজাদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক দীপক মজুমদার, মিঠাপুকুর থানার এসআই মকবুল হোসেন প্রমুখ।

মুক্ত আলোচনা সভায় আদিবাসীদের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিদ্যামান আইনি সমস্যা এবং প্রতিবন্ধকতা সমূহ চিহিৃত, স্থানীয় ভূমি অফিসে জমি সংক্রান্ত বিরোধ কিভাবে সমাধান, জমির মালিকানা, জমি কাগজ ও জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

আলোচনা সভায় সার্বিক সহযোগিতায় প্যারালিগ্যাল (ব্লাস্ট)এর শাহিন মিয়া ও নিরঞ্জন পাহান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply