
স্টাফ রিপোর্টার:
“সমতল আদিবাসীদের জন্য পৃর্থক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৮ নভেম্বর) মিঠাপুকুর মহাবিদ্যালয়ের শ্রেনীকক্ষে আদিবাসী সমাবেশ-২০২৪ উপলক্ষে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদিবাসী সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক মাষ্টার মোহন লাল কুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি কৃষিবিদ বিমল খালকো। আদিবাসী নেতা গোলাপ বাড়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নরেন পাহান,জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটির সহ-সভাপতি উৎপল মিনজি, জেলা কমিটির সাধারণ সম্পাদক যোসেফ সরেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন তুরী, রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি নীলশিকারী প্রমুখ।
সমাবেশের আলোচনা সভায় শেষে জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত করে মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়নে বসবাসরত আদিবাসীদের মধ্যে সাওতাল, মাহালী, উড়াও, পাহান,মাহাতো মুন্ডাসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী, পুরুষ, কিশোর- কিশোরী, যুবক-যুবতী, শিশুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে ও সর্বসম্মতিক্রমে নব- নির্বাচিত জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
নব- নির্বাচিত কমিটির সভাপতি মাষ্টার মোহন লাল কুজুর, সাধারণ সম্পাদক গোলাপ বাড়া ও পুতুল মাহালীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট্য জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার কার্যকারী কমিটি গঠন করা হয়।
এম২৪নিউজ/আখতার