মিঠাপুকুরে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার বর্ষপূর্তি পালন

নিউজ ডেস্ক:

মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার ষষ্ট বর্ষপূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

আজ রোববার বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাব ভবণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমাতুজ জোহরা।

মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকারের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন প্রেসক্লারের আজীবন সদস্য ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, গোপালপুর ইউপি চেয়ারম্যান হারুন-অর রশীদ তালুকদার ও খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি সবুজ আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রবি খন্দকার, সহ-সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, দপ্তর সম্পাদক শাহীন মন্ডল, কার্যকরি সদস্য মোতাহার হোসেন, মনিরুজ্জামান বিজয় ও বিপ্লব রহমান।

বক্তগণ বলেন, রংপুর শহর হতে প্রকাশিত ‘আমাদের প্রতিদিনি’ পত্রিকার পাঠকের কাছে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আগমীতেও এর ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও দশের কল্যাণে কাজ করতে হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply