মিঠাপুকুরে ইউএনও এবং এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী মামুন ভুঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) নুর-ই আলম সিদ্দিকী কে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে সংবর্ধনা সভার আয়োজন করে মিঠাপুকুর প্রেসক্লাব।

সংবর্ধিত অতিথি ইউ এন ও মামুন ভুঁইয়া বলেন সকল পেশার মানুষের মাঝে দেশ প্রেম ও নৈতিক দায়িত্ববোধ থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

তিনি ইতিবাচক চিন্তা নিয়ে সম্ভাবনা ও সাফল্য নিয়ে বেশি করে লেখালেখি করার আহবান জানান। আগামী প্রজন্মের জন্যই ইতিবাচক সাংবাদিকতার প্রয়োজন বলে মন্তব্য করেন ইউ এন ও মামুন ভুঁইয়া।

এসময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নুর ই আলম সিদ্দিকী ও স্হানীয় সংবাদকর্মীদের পক্ষে প্রদীপ কুমার গোস্বামী। সংবর্ধনা সভায় সভাপতি শেখ সাদি সরকার, সম্পাদক হোসাইন আহমেদ সবুজ সহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মামুন ভুঁইয়া পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঠাকুর গাঁও জেলায় ও নুর ই আলম সিদ্দিকী সিনিয়র হয়ে দিনাজপুর জেলায় বদলী হয়েছেন। আগামী ৫ আগষ্ট তারা দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply