মিঠাপুকুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর উপজেলা এরিয়া প্রোগ্রাম অফিসের  আয়োজনে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এসএসসি-২০২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা এমএ আব্দুল ওয়াহেদ।

স্পন্সরশীপ সিস্টেম অফিসার নমিতা সরকার এর সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের মারিয়া মালো প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আওতায় ৬২ জন এসএসসি-২০২৪ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply