মিঠাপুকুরে খাদ্য সহায়তা পাবে ৮৯ হাজার পরিবার

নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতি ও ঈদ উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে খাদ্য সহায়তা পাবেন ৮৯ হাজার পরিবার। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবার কে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভিজিএফ কর্মসুচির আওতায় এ উপজেলায় ৮৯১ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ৮৯ হাজার ১শ পরিবার কে ১০ কেজি করে চাল দেওয়া হবে। জনসংখ্যা অনুযায়ী ১৭ টি ইউনিয়নে বন্টন করে হবে। এরমধ্যে খোড়াগাছে ৫১৯৮, রানীপুকুরে ৫০৩৭,পায়রাবন্দে ৫৫৩৩, ভাংনীতে ৪৮২৪,বালারহাটে ৩৯৬৯, কাফ্রিখালে ৬৬৪৯, লতিবপুরে ৫৯৭৪, চেংমারীতে ৪৯০৮,ময়েনপুরে ৪৭৯২, বালুয়ামাসিমপুরে ৩৮৭৬, বড়বালায় ৩৫৭৫, মিলনপুরে ৩৬০৯, গোপালপুরে ৩৮১৮, দুর্গাপুরে ৮৮৯৫, বড়হযরতপুরে ৫৬৯৪, মির্জাপুরে ৫৬৩৩ ও ইমাদপুরে ৭২১৭ পরিবার এই সুবিধা পাবেন। সুবিধা ভোগীর তালিকায় ১০ ধরনের পরিবার কে অগ্রাধিকার দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া জানান, প্রতিবন্ধী নির্ভর পরিবার, যে পরিবারের শিশুদের আয় করতে হয়, কর্মে অক্ষম মুক্তিযোদ্ধার পরিবার, উপার্জনকারী ব্যক্তি অসুস্থ হলে, বিধবা, তালাক প্রাপ্তা নারী উপর নির্ভরশীল পরিবার, করোনায় কর্মহীন হয়ে পড়া, দিন মজুর, যাদের দুবেলা খাবার জোটে না এরকম অসহায় পরিবারগুলোকে তালিকা ভুক্ত করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, স্বচ্ছতার বজায় রাখার জন্য প্রতি ইউনিয়নে তিনজন করে মনিটরিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্হ্য বিধি মেনে চাল বিতরন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply