
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর আবাসন ব্যারাকের ঘরগুলো সংস্কার এবং আবাসনে যাতায়াতের রাস্তা মেরামতসহ সোলার প্যানেল নির্মাণের দাবীতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদাণ করেন সেখানে বসবাসরত বাসিন্দারা।
সোমবার (১০ নভেম্বর) আবাসনে বসবাসরত প্রায় ৩ শতাধিক পরিবার উপজেলা চত্বরে অবস্থান শেষে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদাণ করেন।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, ভূমিহীন আন্দোলনের নেতা বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, বলদিপুকুর আবাসনের বাসিন্দা জোবেদা খাতুন, আবুল হোসেন, হায়দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, বলদিপুকুর আবাসন প্রকল্পের ঘরগুলো চারদলীয় জোট সরকারের আমলে নির্মিত হওয়ায় দীর্ঘ প্রায় দুইযুগেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। পতিত সরকারের প্রতিহিংসায় ঘরগুলো জরাজীর্ণ এবং বসবাসের অযোগ্য হওয়ার পরেও সংস্কার করা হয়নি।
এম২৪নিউজ/আখতার