
খবর বিজ্ঞপ্তির:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান। সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক মো. রেজোয়ান হায়াত রিয়ন।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু যুবনেতা সুজন, রবিউল ইসলাম সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক এস এম মাসুদ রানা, ছাত্রদলের যুগ্ন আহবায়ক তারেক, মোমিন সদস্য মেরাজ, সাদেকুল, নিশাত, শরিফ মাহমুদ ছাত্র নেতা রবি, মেহেদুল, সবুজ, জোবায়েল, তুহিন, মুরাদ, কমল, সোহাগ, মোনায়েম প্রমুখ।
এম২৪নিউজ/আখতার