
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ই সেপ্টেম্বর) সন্ধায় মিঠাপুকুর প্রেসক্লাব ভবনে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।
দৈনিক যুগের আলো ও সমকালের মিঠাপুকুর প্রতিনিধি হাবিবুর রহমান সোনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিঠাপুকুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি শেখ সাদী সরকার, সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাবেক সাধারন সম্পাদক তাহাম্মেল হোসেন সবুজ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঠাপুকুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপুল।
মিঠাপুকুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার