মিঠাপুকুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ড্রাইভারসহ আহত ১৪

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ড্রাইভারসহ ১৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

দু’টি ট্রাকেরর মুখোমুখি সংঘর্ষ

মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: সাইদুর রহমান জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে শ্রমিক নিয়ে ছেড়ে আসা একটি ট্রাক (যশোর-ট ১১-৫৬৬৪) রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর চায়না কোম্পানি সংলগ্ন পৌঁছলে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৫১৬৪) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ড্রাইভারসহ ৬ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, পাথরবোঝাই ট্রাকের ড্রাইভার যশোর সদর উপজেলার সুরা পানকাঠি গ্রামের নাসির উদ্দিন পিন্টুর ছেলে বিদ্যুত হোসেন (৩৫), নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কাজিরহাট এলাকার মৃত. সুরা উদ্দিন আহমদের ছেলে শ্রমিক জাহাঙ্গীর আলম (৩৫), একই এলাকার তবিবর রহমানের ছেলে শ্রমিক সাইদুল ইসলাম (৩০), দেলোয়ার হোসেনের ছেলে মোনাবুল (৩০), আকবর আলীর ছেলে রুবেল হোসেন (২৫)। একজনের পরিচয় পাওয়া যায়নি।

এরআগে, রাত ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর-শঠিবাড়ির মাঝামাঝি এলাকায় একটি এম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এম্বুলেন্সের ড্রাইভারসহ ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply