মিঠাপুকুরে প্রধান শিক্ষক সমিতির সভাপতি দেলনুর, সম্পাদক রুহুল আমিন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মিঠাপুকুর উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলনুর হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এআর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে সোমবার বিকেলে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি (মহিলা) মোছা. মাহফুজা খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক (মহিলা) নূরানী পারভীন আনছারী, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার সরকার, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ মিয়া। এ কমিটির মোট সদস্য সংখ্যা ৩১ জন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply